বার্তা পরিবেশক : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব হেফাজতুর রহমান এডভোকেট-এর পিতা জনাব আব্দুর রশিদ অদ্য ২২ ফেব্রুয়ারি’২০১৯ ইং রোজ শুক্রবার বিকেল ৫.৩০ ঘটিকার সময় চকরিয়া উপজেলার খুটাখালীর নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি—- রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বৎসর।
আগামীকাল ২৩ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২.০০ ঘটিকার সময় খুটাখালী কিশলয় বিদ্যা নিকেতন মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেসে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য জনাব হেফাজতুর রহমান এর পিতা জনাব আব্দুর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
