এডঃ শাহ্নওয়াজ আহমদ জাহাঙ্গীরের মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার সদর হাসপাতাল সড়ক নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট শাহ্নওয়াজ আহমদ জাহাঙ্গীর আজ ৩১ জানুয়ারি’ ২০২১ইং বেলা ১১.৪৫ ঘটিকার সময় ঢাকা পান্থপথস্থ বিআরবি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল­াহি..রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বৎসর। তিনি স্ত্রী, ২পুত্র, ১ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আগামীকাল ১ ফেব্র“য়ারি’২০২১ইং সোমবার দুপুর ২.০০ ঘটিকায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট শাহ্নওয়াজ আহমদ জাহাঙ্গীর এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।