বার্তা পরিবেশক : হোয়াইক্যং ইউনিয়ের ১নং ওয়ার্ডস্থ উলুবনিয়া সচেতন নাগরিক ফোরামের ব্যানারে সীমান্তে অবৈধ মাদক ও চোরাচালান বন্ধ শীর্ষক এক আলোচনা সভা এবং সভা শেষে র্যালির আয়োজন করা হয়েছে।।

১৫মার্চ সকাল ১০ টায় উলুবনিয়া জামান সখিনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উলুবনিয়া বাইতুল মামুর জামে মসজিদের ঈমাম মাওলানা নুরুল ইসলাম।
মিজানুর রহমান এর সঞ্চালনায়, ১নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব জালাল আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ সিকদার।
এছাড়া আরও বক্তব্য রাখেন,উলুবনিয়া জামান সখিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির সভাপতি আবু বক্কর মুন্সী, বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম সাব্বির মুন্সী,আলহাজ্ব মোহাম্মদ কবির, নাগরিক ফোরামের সভাপতি আলহাজ্ব জাফর আলম সর্দার, সহ-সভাপতি আলহাজ্ব নুর আহাম্মদ সর্দার, সাধারণ সম্পাদক মনির আলম, এইচ এম ফারুক শরীফ, এবং, RTV টেকনাফ প্রতিনিধি সাংবাদিক নুরুল মোস্তফা শাহিন শাহ প্রমুখ।।

সভায় বক্তারা বলেন,বর্তমান সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। নতুন প্রজন্মের জন্য ‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার সম্পর্কে সমাজের সর্বস্তরের জনসাধারণকে অবহিত করা,এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলে গণজাগরণ সৃষ্টি করার আহ্বান জানানো হয়।

সভায় ১নং ওয়ার্ড ও উলুবনিয়া গ্রামের বিভিন্ন পেশাজিবী মানুষের উপস্থিতির পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।।
উল্লেখ্য,সভার শুরু থেকেই গ্রামের কয়েকটি সামাজিক সংগঠনের পাশাপাশি( উলুবনিয়া ফ্রেন্ডসক্লাব ) নিজস্ব অর্থায়নে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান এর প্লেকার্ড প্রদর্শন করেছেন।।
