ফরিদুল আলম : টেকনাফে গভীর রাতে ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে ৩টি লার্নিং সেন্টার, স্থানীয় মানুষের ২টিসহ রোহিঙ্গাদের ৩৫টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
১৮এপ্রিল (মঙ্গলবার) রাত ১১টারদিকে টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের সি-৯ ব্লকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। তা দ্রæত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয় জনসাধারণ এবং রোহিঙ্গারা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অগ্নিকান্ডের খবর পেয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী স্থানীয় মেম্বার, দলীয় নেতাকর্মী ও মানুষজন দিয়ে ঘটনাস্থলে যান। দ্রæত ফায়ার সার্ভিসের লোকজন এসে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকান্ডে এনজিও সংস্থা পরিচালিত ৩টি লার্নিং সেন্টার, ক্যাম্প এলাকায় বসবাসরত স্থানীয় হায়দর আলীর মেয়ে ফাতেমা খাতুন, মৃত মোজাহার মিয়ার স্ত্রী জরিনাসহ রোহিঙ্গাদের ৩৫টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
টেকনাফের ২নং হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন,অগ্নিকান্ডের খবর পেয়ে লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উক্ত রোহিঙ্গা ক্যাম্পের বøক মাঝি আজিম উল্লাহ বলেন, রোহিঙ্গাদের শেড বা ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত। সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ৩টি এনজিওর লার্নিং সেন্টার, স্থানীয় বাঙ্গালীর ২টিসহ মোট ৩৫টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে বলতে পারেনি। ###
