এম,এস রানা :
সরকার ঘোষিত নিষেধাক্ষাকে উপেক্ষা করে উখিয়ার হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ। এক শ্রেনীর অসাধু মাছ ব্যবসায়ী অল্প পঁজিতে অধিক আয়ের কু-মানসে নিষিদ্ব ঘোষিক জাটকা ইলিশ প্রকাশ্যে বিক্রি করে আসলেও সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে নিরব।
সরেজমিনে দেখা যায় উখিয়া সদর দারোগা বাজার, কোটবাজার, মরিচ্যা বাজার, বালুখালী বাজার, পালং খালী বাজার ও সোনারপাড়া বাজার সহ বিভিন্ন মাছ বাজারে ঝুড়ি নিয়ে জাটকা ইলিশ স্তরে স্তরে সাঁজিয়ে রেখেছে ব্যবসায়ীরা। প্রতিটি জাটকার ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম, অনেকটা তারও কম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২ শত হতে সাড়ে তিন শ টাকায়। সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় গত ১১-মার্চ হতে ১৭ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষনা করে জাটকা ধরা, ক্রয়-বিক্রয় ও খাওয়া থেকে বিরত থাকে জাতীয় মাছ ইলিশ উৎপাদনে সহায়তা করার আহবান করলেও তা তোয়াক্কা করছেনা জেলে ও ব্যবসায়ীরা। সাগরে নিয়োজিত কোস্ট গার্ড , নৌ বাহিনীর চোঁখ কে ফাঁকি দিয়ে কিছু সংখ্যক জেলে নির্বিচারে জাটকা ধরে পাইকারি মাছ ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে প্রতিদিন এবং তা খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে সয়লাব হয়ে যাচ্ছে উপজেলার বিভিন্ন বাজারে।
কোটবাজার মিষ্টিবনের মালিক মোহাম্মদ আলী বলেন যে ইলিশ মাছ একটির ওজন ১/২ কেজি হয় সে মাছ বাজারে বিক্রি হচ্ছে ৫/৬ টি মাছ প্রতি কেজি ওজনে, যা থেকে ইলিশের প্রকৃত স্বাদ পাওয়া যাচ্ছে না। জাটকা ধরা, বিক্রি আইনগত ভাবে নিষিদ্ব হলেও বাজারে জাটকা ইলিশের কোন অভাব নাই। সচেতন মহল অভিযোগ বরে বলেন, বর্তমান উখিয়ার হাট-বাজার গুলোতে প্রশাসনের কোন নজরদারী না থাকায় জাটকা ইলিশের অসাধু ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। জাতীয় মাছ ইলিশ রক্ষার্থে জাটকা ধরা বন্ধের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে।
