উখিয়া টেকনাফ সম্প্রতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ইয়াকুব মোস্তফা ফুটবল একাদশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নুরুল বশর ;
উখিয়া টেকনাফ সম্প্রতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১-২২ইং ২য় আসরের নকআউট পর্বের দ্বিতীয় খেলায় ১-০ গোলে কুতুপালং ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পালংখালী ইয়াকুব মোস্তফা ফুটবল একাদশ পরিষদ।
২২জানুয়ারী ২০২২ইং (শনিবার) বিকাল ৪টায় পালংখালী যুবরাজ সংস্থা খেলার মাঠে উখিয়া টেকনাফ সম্প্রতি ফুটবল টূর্ণামেন্টের নক আউট পর্বের খেলা পালংখালী ইয়াকুব মোস্তফা ফুটবল একাদশ বনাম কুতুপালং ফুটবল একাদশ পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধ্বের খেলায় ইয়াকুব মোস্তফা ফুটবল একাদশের রাসেলের গোলে ১-০ গোলে এগিয়ে যায়।
এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি দেন।

মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ আর পাল্টা আক্রমণ অব্যাহত রাখে। উত্তেজনায় খেলা এগিয়ে চলে ইয়াকুব মোস্তফা ফুটবল একাদশ নির্ধারিত সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করে।

সেমিফাইনাল খেলা নিশ্চিত করে জয় নিয়ে মাঠ ত্যাগ করেন জুনায়েদ এর দল ইয়াকুব মোস্তফা ফুটবল একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রাসেল।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন মাস্টার সিরাজ ,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন আরও দুইজন।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ হেলাল উদ্দিন সাবেক মেম্বার, খেলায় সভাপতিত্ব করেন পালংখালী খেলোয়াড় সমিতির সভাপতি আনোয়ার ইবনে কামাল, সঞ্চালনায় ছিলেন পালংখালী খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী সৈকত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আনোয়ার কামাল, ফরিদুল আলম চৌধুরী, হোসেন আহমেদ, এস কে বশর, আনোয়ার হোসেন, সাংবাদিক নুরুল বশর, আমিন, সাংবাদিক রফিক মাহমুদ বিডি দর্পণ সম্পাদক, এসময় ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেয় হোটেল ক্যাফে বারাকা পক্ষ থেকে একরামুল হাসান।