কক্সবাজার-টেকনাফ সড়কে এইবার মিনি ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে ঝড়লো আরো এক প্রাণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এইচ এম সাইফুদ্দিন আল মোবারক, মুরাদ :

কক্সবাজার-টেকনাফ সড়কে মিনি ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।

১০ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার পালং গার্ডেন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

এসময় গুরুতর আহত রত্নাপালং ইউনিয়নের আবদুর রাজ্জাক (প্রকাশ ভেলা)র ছেলে মোঃ শাহ রেজা (৩০) কে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোঃ শাহ রেজা উখিয়া উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোটবাজারমুখী একটি মোটরসাইকেলর সাথে উখিয়ামুখী একটি ডাম্পারের সংঘর্ষ হলে এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। এসময় তার প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়েছেন গেল মাসে একই স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হন এহসানুল হক মিশেল কক্সবাজার সিটি কলেজের এক ছাত্র।

এদিকে, আজ বুধবার সকালে টেকনাফ কক্সবাজার সড়কের লম্বাবিল এলকায় মিনিবাসের ধাক্কায় প্রাণ যায় পিতাপুত্রসহ একই পরিবারের ৩জনের। এঘটনায় আহত হয় ৫জন।