উখিয়ায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার) ॥
কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহি গাড়িতে তল্লাসি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। মরিচ্যা বিজিবি’র নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, বিজিবি’র হাতে আটকের ভয়ে ইয়াবা গুলো গাড়ীর সিটের নিচে ফেলে রাখা হয়েছিল।