শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) :
কক্সবাজারের উখিয়ায় রোাহিঙ্গাদের সহযোগীতা করার অভিযোগে ২ দালালকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। সোমবার সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার এলাকা থেকে এসব রোহিঙ্গা দালালদের আটক করা হয়।
আটক দালালরা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পের তালিকাভূক্ত রোহিঙ্গা মোহাম্মদ সালামের ছেলে মোঃ জাকের হোসেন (৩৫) ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চাকমা কাটা এলাকার মৃত নুর হাকিমের ছেলে আনোয়ার হোসেন (২৮)।
উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের সত্যতা স্বীকার করেন। অপরদিকে উখিয়া থানা পুলিশ বিভিন্ন স্থানে রোহিঙ্গা পরিবহনের দ্বায়ে ৬ জন টমটম, ম্যাজিক গাড়ি ও হাইস গাড়ির চালকদের উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের আদালতে হাজির করা হলে ৮ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করেন।
