উখিয়ায় শিক্ষক লাঞ্চিতঃ ছাত্র-ছাত্রীদের সড়ক অবরোধ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

নিজস্ব প্রতিনিধি, উখিয়া |
উখিয়ার সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টানে জেলা বিএনপির বহিস্কৃত ও বিতর্কিত অর্থ সম্পাদক এস এম শাহ আলমের হাতে অনুষ্টান চলাকালীন সময় এক শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা এর প্রতিবাদে ঘন্ঠা ব্যাপী কক্সবাজার-সোনার পাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে।

উক্ত স্কুলের সহকারী শিক্ষক ও অনুষ্টান পরিচালনাকারী মকবুল হোসাইন জানান, শনিবার দুপুর ১২ টায় ছাত্র ছাত্রীদের বিদায় অনুষ্টানে হঠাৎ করে স্থানীয় ইউপি সদস্য মোঃ রফিক, আনোয়ারা বেগম ও নাজিম উদ্দিন অনুষ্টানে উপস্থিত হলে ইউপি সদস্য নাজিম উদ্দিনের নাম মাইকে ঘোষনা না করায় অনুষ্টানের প্রধান অতিথি এস এম শাহ আলম স্কুল শিক্ষক অনুষ্টান পরিচালনাকারী মকবুল হোসাইনকে প্রকাশ্যে লাঞ্চিত করে মঞ্চ থেকে নামিয়ে দেয়। তখন অনুষ্টানে হৈ চৈ শুরু হয়। এ ব্যাপারে জানতে চাইলে অনুষ্টানের প্রধান অতিথি এস এম শাহ আলমের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আরিফুর রহমান ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বলে তিনি জানান।