কায়সার হামিদ মানিক : উখিয়ার রত্নাপালং ইউনিয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দ ভিজিডির চাল বিতরন কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৩ হাজার ৫শ জন মহিলার মধ্যে ৩০ কেজি করে চাউল বিতরণ কর্মসূচীর উদ্বোধন উপলক্ষ্যে একসভা রত্নাপালং ইউপি চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আলমগীরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উখিয়া – টেকনাফের সংসদ সদস্য শাহিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।
বক্তব্য রাখেন নবনির্বাচিত উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রবিন, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবি, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য শাহীনা আকতার বলেছেন চব্বিশ হাজার মহিলা আগামী ২বছরের জন্য খাদ্য সহায়তা হিসেবে ত্রিশ কেজি করে চাউল পাবে।শেখ হাসিনা মানে উখিয়া -টেকনাফের উন্নয়ন। নৌকায় ভোট দিয়ে জনগন প্রতারিত হয় না।
