উখিয়ায় বিজিবির অভিযানে ৪ জন আটক :ইয়াবা-অস্ত্র উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

কায়সার হামিদ মানিক,উখিয়া।
কক্সবাজারে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফি উল্লাহ কাটা এলাকার গহীন বনের ভিতরে একটি টং ঘরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৪ জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় তৈরী এক নলা বন্দুক, দুইটি কিরিচ, দুই রাউন্ড তাজা কাতুর্জ, ১টি রাম দা ও ২ হাজার ৩শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ৫টি মোবাইল সেট ও নগদ টাকা জব্দ করা হয়।শনিবার রাত ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফি উল্লাহ কাটার গহীন বনে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পুটি বুনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে মো:রাসেদ (৩০),একই ইউনিয়নের নলবনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো:ইমরান (৩০),পশ্চিম পালংখালী গ্রামের আব্দু শুক্কুরের ছেলে মো:আব্দুল্লাহ (২৫),ও কক্সবাজার সদর উপজেলার পিটিআই স্কুলের মো:আলীর ছেলে আবদুর রহমান (৩১)।রবিবার দুপুরে উখিয়া থানায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ৩৪বিজিবি পক্ষ থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম বলেন বিজিবি কতৃর্ক ৪জনকে সোপর্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।