উখিয়ায় ইয়াবা সহ যুবক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) |
উখিয়া থানা পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজার-টেকনাফ আরকান সড়কের জাদিমোড়া বটতলী এলাকা থেকে যাত্রীবাহি গাড়ীতে তল্লাসি চালিয়ে ১১শ ইয়াবা সহ নরসিংদী জেলার মনহারদী উপজেলার লক্ষনাতালুকদার পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনির হোসেন (৩০) কে আটক করেছে। উখিয়া থানার উপ- পরিদর্শক মোঃ ফজল কাদের পাটোয়ারী জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ী থেকে সাহাব উদ্দিন নামে ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়। এ ব্যাপারে, মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।