উখিয়ায় বাঁশ বোঝাই ট্রাক উল্টে নিহত- ৫

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
কক্সবাজারের উখিয়ায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন।
উখিয়ার বালুখালী এলাকায় বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সড়ক সংলগ্ন প্রধান সড়কে অতিরিক্ত বাঁশ বোঝাই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সড়কে থাকা সিএনজি এবং টমটমকে চাপা দিলে ঘটনাস্থলে সিএনজি ও টমটমে থাকা নারী ও শিশুসহ ৫ জন যাত্রী নিহত হয়েছেন। অন্তত ১৪ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ জুলাই) সকাল আনুমানিক ৯টার সময় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনী স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচে চাপা পড়া ১৮ জনকে উদ্ধার করে।
37221736 10216639992175041 6788875816320106496 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
পরে তাদের স্থানীয় রেড ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শিশু, নারীসহ চারজনকে মৃত ঘোষণা করেন। লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতদের মধ্যে একজন মুক্তি কক্সবাজারে কর্মরত রুজিনা আক্তার (রুজি) পরিচয় জানা গেলেও রিপোর্ট লিখা পর্যন্ত বাকী নিহত ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল সিদ্দিক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।