উখিয়ায় ইয়াবাসহ আটক ৫ যুবকের কারাদণ্ড

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিকের ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে টেকনাফের পুরান পল্লান পাড়ার জামাল হোসেনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলমকে মরিচ্যা এলাকা থেকে আটক করা হয়। অপরদিকে পাবনার সুজানগর থানার ভবানীপুরের হাজারির ছেলে জালাল হাজারি, আব্দুল আজিজের ছেলে মোঃ আশিক, মোঃ সেলিমের ছেলে মনিরুল ইসলাম ও খোরশেদ মিয়ার ছেলে আলী মিয়াকে মেরিন ড্রাইভ সড়কের রেজু ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক জানান, তাদের কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা ও সেবনের কিছু সরঞ্জাম পাওয়া যায়। এসব ইয়াবা রাখার অপরাধে তাদের এ সাজা দেয়া হয়েছে।