কুতুপালং ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শহিদুল ইসলাম, উখিয়া :
কক্সবাজারের উখিয়ার কুতুপালং মেগা ক্যাম্পে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা খুন হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে কুতুপালং -৩ ক্যাম্পে এ খুনের ঘটনা ঘটেছে। ক্যাম্প পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে পাটিয়েছে।উখিয়ার কুতুপালং মধুরছড়া -১ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মাঈন উদ্দিন জানান, বুধবার বিকেল ৩ টার দিকে প্রতিপক্ষ রোহিঙ্গার ছুরিকাঘাতে অপর রোহিঙ্গা ঘটনাস্থলে খুন হয়েছে। কুতুপালং -৩ নং ক্যাম্পের ডিডি -৪ নং ব্লকে শামসুল হকের ছেলে মোঃ ইউসুফ (৩৫) কে তার ঘরের সম্মূখে প্রতিপক্ষ কয়েকজন রোহিঙ্গা ছুরিকাঘাত করে ও গলা টিপে খুন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসে। বুধবার বিকেলে নিহত রোহিঙ্গার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।