উখিয়ার তুতুরবিলে নুরুল কবির মেম্বার বাহিনীর তান্ডব ; আহত-১৫

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মুহাম্মদ হানিফ আজাদ : উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামে নিবার্চন পরবর্তি বিজয় প্রার্থী নুরুল কবির মেম্বারের লাঠিয়ান বাহিনীরা শুক্রবার সকালে বাড়ি ঘরে ঢুকে হামলা চালিয়ে তান্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে। এসময় পরাজিত প্রার্থী মির কাসেম ভূট্টোর অন্তপক্ষে সে সহ ১৫জন আহত হয়েছে বলে জানা গেছে। তাদের কে উখিয়া ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আবুল কাসেম, বাবুল, নুরুল হাকিম, নুরুল আবছার, মীর কাসেম ভূট্টো, রেশমী আক্তার, শরিফা আক্তার, সাহাব উদ্দিন ও কসমুসা বেগমের নাম জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি।

উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানান তুতুর বিলে বিপক্ষে সংঘর্ষের খবর পেয়ে তার নেত্বতে এক দল পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে। স্থানিয় অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা আর্মি বাবুল জানান এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।