উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

কায়সার হামিদ মানিক : উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেছেন উখিয়া -টেকনাফের ৩২টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে।সবগুলো ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।২৫ আগষ্ট গনহত্যা দিবসের নামে যারা লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নিয়ে সভা সমাবেশ করেছে তাদের কে চিহ্নিত করতে হবে।বুধবার বিকাল তিনটার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা সমন্বয় অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডি আইজি খন্দকার গোলাম ফারুক,কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো:ইকবাল হোসেন,উখিয়া উপজেলা নির্বাহী র্কমর্কতা নিকারুজ্জামান চৌধুরী ও উখিয়া থানার ওসি মোঃ আবুল মনসুর।এসময় আরো বলেন সমাবেশে সহযোগীতা কারীদের দেশের প্রচলিত আইনের ধারা মোতাবেক বিচার করতে হবে।রোহিঙ্গারা বাংলাদেশের মোবাইল সীম কিভাবে পাওয়া গেল তা খোঁজে বের করতে হবে। এসময় বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ উপস্থিত ছিলেন।বিকাল সাড়ে চারটার দিকে উখিয়া উপজেলা সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।এছাড়া বিজিবি,পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।