উখিয়ার কুতুপালংয়ে ইয়াবা বিরোধী মানববন্ধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শ.ম.গফুর, উখিয়া, কক্সবাজার :
উখিয়ার উপজেলার বৃহত্তর কুতুপালং গ্রাম ইয়াবা মুক্ত করার লক্ষ্যে সচেতন কুতুপালং গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুতুপালং রাস্তার মাথা স্টেশনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা, অবিলম্বে কুতুপালং গ্রামের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান। বক্তারা আরো বলেন, স্থানীয় কিছু মুনাফা লোভী মাদক ব্যবসায়ী ও মিয়ানমার থেকে আগত রোহিঙ্গারা মিলে কুতুপালং গ্রামকে মাদকের স্বর্গরাজ্যে পরিনত করার পাঁয়তারা করছে। তাই ছাত্র-যুব সমাজকে মাদক ও ইয়াবার হাত থেকে রক্ষার জন্য সবাইকে আরো সচেতন হয়ে এসব মাদক ব্যসায়ীদের প্রতিহত করার আহবান জানান।
ছাত্রলীগ নেতা আনিসুল মোস্তফার পরিচালনায় মানববন্ধনোত্তর সমাবেশে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নুরুল হক খান, তরুন যুবনেতা হেলাল উদ্দিন, কক্সবাজার সরকারী কলেজের প্রভাষক ওবায়দুল হক খান, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন মাঝি, আবদুল আজিজ, শিক্ষক সজীব বড়ুয়া, এনজিও কর্মকর্তা রাশেদুল হক খান, এনামুল হক সুজন, যুবলীগ নেতা বাবুল শর্মা, ছাত্রলীগ নেতা ইমরান খান, মোঃ সেলিম, আবু তাহের প্রমূখ।