কায়সার হামিদ মানিক : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের উখিয়া উপজেলায় আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী হামিদুল হক চৌধুরী। তিনি উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গমাতা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ।
উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী স্ত্রী নিগার সুলতানা বলেন, শনিবার রাতে আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ড অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে।হামিদুল হক চৌধুরীকে আওয়ামীলীগের প্রার্থী ঘোষণা করায়,উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিতুনের নেতৃত্বে উখিয়ায় বিশাল শোডাউন করতে দেখা যায়।
