ঈদের ছুটিতে হ্নীলা গুহাফার বিশেষ চিকিৎসা সেবা প্রদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago
Exif_JPEG_420

সাদ্দাম হোসাইন : পবিত্র ঈদুল আযহার ছুটিতে টেকনাফের দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন হৃদরোগীসহ সাধারণ চিকিৎসা সেবা প্রার্থীদের বিশেষ চিকিৎসা সেবা প্রদান করেছেন।
২৪ আগষ্ট বিকাল ৩টা হতে উপজেলার হ্নীলা গুহাফা চিকিৎসা সেবা কেন্দ্রে ঈদের ছুটিতে এসে গ্রামের মানুষকে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালের এমডি ডাঃ জামাল আহমেদ। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশত হৃদরোগীকে আধুনিক যন্ত্রের মাধ্যমে রোগ নির্ণয়, চেকআপসহ ব্যবস্থাপত্র প্রদান করা হয়। তাছাড়া সাপ্তাহিক চিকিৎসা সেবার আওতায় দরিদ্র জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এছাড়া আগামী ২১ সেপ্টেম্বর অত্র ফাউন্ডেশনে মিনি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

Teknaf Pic B 2 24 08 18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

Exif_JPEG_420


উল্লেখ্য, গ্রামের অসহায়-দরিদ্র জনসাধারণের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ডাঃ জামাল আহমেদ ১৯৯৮ সালে এই দাতব্য প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি সীমাবদ্ধতার গন্ডি পেরিয়ে সর্বস্তরের মানুষের সহায়তায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নাগরিক গড়ে তোলার লক্ষ্যে বহুমুখী প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে।
Teknaf Pic B 5 24 08 18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

Exif_JPEG_420