এম এরশাদুর রহমান :
১
ঈদ মানে মহা মিলনের
সময় গান গাওয়ার।
সিয়াম সাধনার শেষে
পারিশ্রমিক পাওয়ার।
২
ঈদ মানে স্বপ্নের ডানায়
ভার দিয়ে গগনে উড়া।
অবসরে দেখে নেওয়া
ছবি টি মনপুরা।
৩
ঈদ মানে ধনী গরীব
সবার ঘরে খুশি।
পুরো বছর ব্যাপী
যে স্বপ্ন আমরা পুষি।
৪
ঈদ মানে পুরানো জনের
নতুন করে দেখা।
ঈদের নামাজটা তবুও
ভুলে ভুলে শেখা।
৫
ঈদ মানে নতুন কাপড়ে
অন্য রকম দৃষ্টি।
মহান আল্লাহ বান্দার প্রতি
রহমত করেন সৃষ্টি।
৬
তুমি আমার ঈদের চাঁদ
ভালোবাসার ই হাসি।
জনম জনম এই জীবনে
তোমায় ভালোবাসি।
