হুমায়ূন রশিদ : র্যাব-১৫ এর সদস্যরা উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়, গত রাত পৌনে ৯টায় র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে ৮লক্ষ পিস ইয়াবাসহ রোহিঙ্গা শিবির ২২ উনছিপ্রাংয়ের ডি-২ এর বাসিন্দা মোঃ হোছনের পুত্র জামাল হোছেন নামে একজন মিয়ানমার রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে। এই মাদকের চালানে কারা কারা সংশ্লিষ্ট তা বের করতে আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
