ফারুক আহমদ : উখিয়ার ইনানী মোহাম্মদ শফির বিল এলাকায় প্রভাবশালী মহল কর্তৃক বিদেশে অবস্থানরত প্রবাসী ব্যক্তিদের দীর্ঘ কয়েক যুগ ধরে ভোগ দখলীয় জায়গা জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ভাড়াটিয়া সন্ত্রাসী লেলিয়ে দিয়ে বসত গৃহ ভাংচুরের চেষ্টাসহ উচ্ছেদের পায়তারা চালাচ্ছে। বর্তমানে সন্ত্রাসী ভূমিদস্যুদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগতেছে অসহায় পরিবারগুলো।
জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া গ্রামের মৃত হাজী শামসুল আলমের প্রকাশ শামশুমত হাজির ছেলে মোহাম্মদ সুলতান, বদিউল আলম ও নুরুল আলম বিগত ৪/৩/১৯৭৬ সালে ইনানীর মৃত খলিলুর রহমানের পুত্র হাকিম মিয়া ও মৃত আবুল খায়ের সিকদারের পুত্র ফরিদ আলমের নিকট হতে ১ একর ২ শতক জমি ক্রয় করে। উক্ত ক্রয়কৃত জমি ২০১১ সালে তাদের নামে বিএস খতিয়ান লিপিবদ্ধ হয়। যার সৃজিত বিএস খতিয়ান নম্বর ৫২২৭। বর্তমানে ওই জায়গায় সুপারি ও নারিকেল বাগানসহ বসত গৃহ রয়েছে। যার বিএস দাগ নম্বর হচ্ছে ৪৩২৭।
অভিযোগে প্রকাশ জায়গা জমির দাম বেড়ে যাওয়ায় প্রভাবশালী মহলের কুদৃষ্টি পড়ে ওই জায়গার উপর। মালিক নুরুল আলম ও ইব্রাহিম জানান ইনানীর মোহাম্মদ শফির বিল নামক স্থানে রয়েল টিউলিপের স্টাফ কোয়ার্টারের পাশে এলজিডি সড়কের পশ্চিম পাশ্বে
অবস্থিত জায়গা জবর দখলের জন্য ইতিমধ্যে কয়েকদফা হানা দিয়েছে। ভাড়াটিয়া সন্ত্রাসী লেলিয়ে দিয়ে একের পর এক বস গৃহ ভাংচুরের চেষ্টা সহ উচ্ছেদের অপতৎপরতা চালায়।
জায়গার মালিক আরো অভিযোগ করে বলেন দীর্ঘ ৪৪ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলকৃত আমাদের জায়গা ক্ষমতার প্রভাব দেখিয়ে প্রভাবশালী ব্যক্তি জবরদখলের মেতে উঠেছে।
এদিকে খোঁজ খবর নিয়ে জানা যায়,ইনানী পুলিশ ফাঁড়ি ও উখিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয়পক্ষকে অনুরোধ করেছে। ভুক্তভোগী প্রবাসী পরিবার প্রভাবশালীর কবল থেকে তাদের দীর্ঘ বছরের ভোগদখীয় জায়গা রক্ষা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
