ইউএসএআইডি কোডেক ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের উদ্যোগে বিশ্ব হাতি দিবস পালন ও চিত্রাঅংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : হ্নীলায় গ্রাম সংরক্ষণ দলের আয়োজনে ইউএসএআইডি কোডেক ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের উদ্যোগে বিশ্ব হাতি দিবস পালন ও ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঅংকন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

১২ আগষ্ট সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ এর আওতায় টেকনাফ রেঞ্জের হ্নীলা ইউনিয়ন মরিচ্যাঘোনা গ্রাম সংরক্ষণ দলের আয়োজনে বিশ্ব হাতি দিবস ২০২০ইং উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য বশির আহমদ।

এতে আরো উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য ফরিদা পারভীন, মর্জিনা আক্তার, পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসীম উদ্দিন, জামাল হোসেন, ইউএসএআইডি কোডেক ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ, প্রকল্প ব্যবস্থাপক কামরুল ইসলাম, সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান, ফিল্ড অর্গনাইজার শহিদুল ইসলাম তুহিন, নাসিরউদ্দীন, মোঃ মুসা প্রমুখ।

বিশ্ব হাতি দিবসে পৃথিবীর সকলকেই হাতি রক্ষায় সাহায্য করতে হবে এবং প্রকৃতি, পরিবেশ ও জীব বৈচিত্র্যের সংরক্ষণে ভূমিকা রাখার আহবান জানান প্রকল্প পরিচালক। শেষে অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্র ছাত্রীদের মাঝে দেশজ গাছের চারা বিতরণ করা হয়।