আশীষ বোস জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সাইফুল ইসলাম :
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন টেকনাফ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ বোস। ২০১৫ সালের ৫ আগস্ট টেকনাফ উপজেলায় যোগদানের পর থেকে তিনি অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর মধ্যে তিঁনি ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার হিসেবে খন্ডকালীন দায়িত্ব পালন করেন।

একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত বিদ্যালয় পরিদর্শন,বিদ্যালয় পর্যায়ে খেলাধুলা পরিচালনা, যথাসময়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনা, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনায় সহায়তা করা, শিক্ষা অফিস প্রাঙ্গণে বিভিন্ন ফলদ গাছ রোপন, বিদ্যালয় আঙ্গিনায় পরিস্কার পরিচ্ছন্ন করনে সবাইকে উদ্বুদ্ধকরণ, বিদ্যালয় সজ্জিতকরণ ইত্যাদি কাজ তিঁনি অত্যন্ত আন্তরিকার সহিত পালন করে আসছেন।

বিশেষ করে তাঁর স্বউদ্যোগে ওয়ান ডে ওয়ান ওয়ার্ড, লেখা ও পতন প্রতিযোগিতা পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে আয়োজন ও প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্হান অধিকারীদের পুরস্কৃতকরণ সমগ্র জেলার মধ্যে একটি অন্যতম কাজ। যা অন্যান্য উপজেলায় সম্ভবত এ পর্যন্ত হয়নি।

তাঁর এমন সৃজনশীল ও সৃষ্টিশীল কাজসমূহ বিচার বিশ্লেষণ পুর্বক জেলা পর্যায়ে বাছাই কমিটি টেকনাফ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ বোসকে এবারে কক্সবাজার জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ প্রতিযোগিতার বিষয়ভিত্তিক তালিকায় ১ম স্থান দিয়ে শ্রেষ্ট উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনোনীত করেন।

তাঁর জাতীয় শিক্ষা পদক/১৯ অর্জনে টেকনাফ উপজেলা সমস্ত শিক্ষা পরিবার আনন্দিত ও গর্বিত।