আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন ; রঙ্গিখালী জামাল মেম্বার ফুটবল একাদশের শুভ সুচনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং শুভ উদ্বোধন করা হয়েছে। এতে রঙ্গিখালী জামাল মেম্বার ফুটবল একাদশ ২-১ গোলে বিজয়ী হয়ে শুভ সুচনা করেছে।
1 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১৭ জানুয়রী বিকাল সাড়ে ৩টায় আলীখালী স্পোর্টিং ক্লাব আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” উদ্বোধনী অনুষ্ঠান খেলার মাঠে টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। টূর্ণামেন্ট পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আবছার মাহমুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলীখালী সিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান সরওয়ার কামাল সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ফরহাদুজ্জামান, সাবেক যুগ্নসম্পাদক ইব্রাহীম খলিল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াাইক্যং ইউনিয়ন ক্রীড়া পরিষদের সভাপতি শামসুল আলম আমিন, টেকনাফ উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ মিন্টু, ক্রীড়া ব্যক্তিত্ব নবী হোছন ভূলু ও হ্নীলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব হেলাল উদ্দিন, হোছাইন মোহাম্মদ আলিম, জালাল উদ্দিন, জুহুর আলম, হেলাল উদ্দিন প্রমুখ।
1 3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
বিকাল ৪টায় জাদিমোরা ফুটবল একাদশ বনাম রঙ্গিখালী জামাল মেম্বার ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রথমার্ধ্বের ১১মিনিটের মাথায় রঙ্গিখালী জামাল মেম্বার ফুটবল একাদশের ৯নং জার্সিধারী খেলোয়াড় শেখ আহমদ চমৎকার ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। প্রতিপক্ষের খেলোয়াড়েরা গোল পরিশোধের জন্য প্রাণপণ চেষ্টা চালালেও প্রথমার্ধ্বের খেলা শেষ হওয়া পর্যন্ত গোলের দেখা পায়নি। রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার মধ্যবিরতি ঘোষণা করেন।
1 4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে এগিয়ে চলে। ৯ মিনিটের মাথায় রঙ্গিখালী জামাল মেম্বার ফুটবল একাদশের খেলোয়াড়েরা ১টি পেলান্টি পায়। পূর্বের গোলদাতা শেখ আহমদ আরো ১টি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলা খেলায় জাদিমোরা ফুটবল একাদশের ৯নং জার্সিধারী খেলোয়াড় নুর কলিম আকর্ষণীয় ১টি গোল করে দলের ব্যবধান ২-১ গোলে কমান। শেষে দিকে খেলায় চরম আকর্ষণীয় হয়ে উঠলেও খেলার সময় শেষ হওয়া রেফারী লম্বা বাঁশি বাজিয়ে উদ্বোধনী দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন। ফলে রঙ্গিখালী জামাল মেম্বার ফুটবল একাদশ ২-১ গোলে জয়ী হয়ে টূর্ণামেন্টে শুভ সুচনা করেছেন।
1 5 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খেলায় প্রধান রেফারী ছিলেন বিটুরাজ বড়ুয়া, সহকারী রেফারী ছিলেন শরীফুজ্জামান ও খোরশেদ আলম এবং ৪র্থ রেফারী ছিলেন সিরাজুল হক। প্রধান ধারা ভাষ্যকার ছিলেন রিদুওয়ানুল ইসলাম রিমন ও সহকারী ধারা ভাষ্যকার মোহাম্মদ রফিক।

আগামীকাল ১৮জানুয়ারী জাদিমোরা শালবাগান ফুটবল একাদশ বনাম কাঞ্জর পাড়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###