আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাবের জয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে টেকনাফ ফুটবল একাডেমীকে ৪-০ গোলে হারিয়েছে কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ।
2 4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২৭জানুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর নির্ধারিত খেলা টেকনাফ ফুটবল একাডেমী এবং কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা শুরুর পরই কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের ৭নং খেলোয়াড় রায়হান ১টি গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। এরপর ১০মিনিটের মাথায় ১২নং জার্সিধারী খেলোয়াড় হাবিব রাজ আরো ১টি গোল করে দলকে ২-০গোলে এগিয়ে নেয়। ২৬মিনিটের মাথায় ৫নং জার্সিধারী খেলোয়াড় নুরুল কবির আরো ১টি গোল করে দলকে ৩-০গোলে এগিয়ে নেয়। এভাবে প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী মধ্যবিরতি ঘোষণা করেন।
3 3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে ছান্দিক গতিতে এগিয়ে চলে। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চললেও শেষের দিকে কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের ৬নং জার্সিধারী খেলোয়াড় আরো ১টি গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে নেয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের হাবিব রাজ।
3 3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

4 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খেলায় প্রধান রেফারী ছিলেন কবির, সহকারী রেফারী ছিলেন নেজাম উদ্দিন ও রুস্তম আলী সৈকত এবং ৪র্থ রেফারী ছিলেন আবুল বশর ইমন।
আগামীকাল ২৮জানুয়ারী সাইনিং স্টার ফুটবল একাদশ ও রক স্টার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###