আমেরিকা প্রবাসী চিকিৎসক দলের হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন পরিদর্শন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ : আমেরিকার নিউইর্য়ক প্রবাসী বিশিষ্ট চিকিৎসক প্রতিনিধি দল টেকনাফের স্বেচ্ছাসেবী সংগঠন হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। এসময় অতিথিবৃন্দ উক্ত ফাউন্ডেশনের কার্য্যক্রম দেখেন এবং কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।
১৫ অক্টোবর সকাল ১০টায় আমেরিকা প্রবাসী নিউইর্য়ক শহরের বেসরকারী হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রফিকুর রহমান খান চৌধুরী, কনসালটেন্ট ডাঃ খালেকুজ্জামানের নেতৃত্বে একটি দল হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন পরিদর্শনে আসেন। এসময় ফাউন্ডেশন সভাপতি সফিক আহমদ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ জামাল আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অতিথিবৃন্দকে স্বাগত জানান। প্রতিনিধি দল ফাউন্ডেশনের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সসহ বিভিন্ন কার্য্যক্রম ঘুরে ফিরে দেখেন। Teknaf Pic A 2 15 10 18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এরপর এক মতবিনিময় সভা ফাউন্ডেশনের হলরোমে সফিক আহমদ বি,কমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সদস্য মমতাজুল ইসলাম মনুর পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রফিকুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কনসালটেন্ট ডাঃ খালেকুজ্জামান, সাবেক বিএমএ সেক্রেটারী ডাঃ খুরশিদ জামিল চৌধুরী ও প্রখ্যাত ইউরোলজিষ্ট ডাঃ আতা মুহাম্মদ মোজাসসিম। Teknaf Pic A 1 15 10 18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উক্ত মতবিনিময় সভায় ফাউন্ডেশনের বিগত ২০ বছরের বিভিন্ন কার্য্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ জামাল আহমদ, সদস্য মাওলানা এসএম সাইফুল্লাহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সদস্য আলহাজ¦ আবুল কালাম সওদাগর, মৌঃ ফরিদ আহমদ, হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি আলী আহমদ, মৌঃ নুরুল ইসলাম, মাষ্টার কামাল আহমদ, কফিল আহমদ, মাষ্টার মোফাজ্জল হক, নুরুল ইসলাম, মৌঃ শাকের আহমদ, আরিফুল ইসলাম, ডাঃ জালাল আহমদ, মোঃ রফিকুল ইসলাম, মৌঃ জাকের হোসাইনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সভায় অতিথিবৃন্দ স্বাস্থ্যসেবা ও শিক্ষা উন্নয়নে গৃহীত প্রকল্প সমুহের প্রশংসা করেন। এসব কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। এরপর অতিথিবৃন্দ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে নয়াপাড়া শালবন ও আই ব্লকে ১শ পরিবারের মধ্যে (প্রতি পরিবারে ২ হাজার টাকা করে) নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।