হ্নীলায় আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন ; প্রথম খেলায় জয়ের দেখা পায়নি কোন দল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ফরিদুল আলম : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রথম খেলায় উভয় দলই ক্রীড়াশৈলী প্রদর্শন করলেও জয়ের দেখা পায়নি। শেষ পর্যন্ত উভয় দলকে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে।

Teknaf Pic B 1 11 12 20 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

১১ডিসেম্বর (শুক্রবার) বিকাল হ্নীলা ঐক্য পরিষদের আয়োজনে মরহুম আব্দুল মোনাফ স্মৃতি ফুটবল খেলার মাঠে এই টূর্ণামেন্টের উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বাহাদুর শাহ তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আনোয়ার হোছনের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টেকনাফ ডিগ্রী কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন ক্রীড়া পরিষদের সভাপতি মাহবুব মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ফরহাদুজ্জামান, অর্থ সম্পাদক মোশতাক আহমদ, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মুজিবুর রহমান খোকন, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সাংবাদিক জসিম উদ্দিন টিপু, ক্রীড়াবিদ রেজাউল করিম ধইল্ল্যা, সমাজ সেবক ও ক্রীড়াবিদ মুফিজুল আলম, টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা মোজাফফর সওদাগর, ক্রীড়াবিদ শফিউল আলম শফি, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্মআহবায়ক আবছার কামাল নোবেল, ক্রীড়াবিদ নূরুল আলম নূরু, টেকনাফ উপজেলা ক্রীড়া পরিষদের সভাপতি মাহমুদ উল্লাহ, সাধারণ সম্পাদক ইলিয়াস মিন্টু, এডঃ রশিদুল আলম চৌধুরী, ক্রীড়াবিদ রফিকুল ইসলাম অপি প্রমুখ।

Teknaf Pic B 2 11 12 20 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

জেলা রেফারী বোর্ডের সদস্য আলী হোছাইন লম্বা বাঁশি বাজিয়ে হ্নীলা মৌলভী বাজার ক্রীড়া পরিষদ এবং হ্নীলা রামিসা ফুটবল একাদশের মধ্যে খেলা শুরু করেন। খেলায় উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে খেলায় দারুণ উত্তেজনার সৃষ্টি করে। উপস্থিত দর্শকেরা করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলার মধ্য বিরতির আগে হ্নীলা মৌলভী বাজার ক্রীড়া পরিষদের শামীম ১টি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে রাখে। খেলায় মধ্যবিরতির পর খেলা পুনরায় শুরু হয়। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলমান খেলা শেষ হওয়ার ১০মিনিট আগেই হ্নীলা রামিসা ফুটবল একাদশের জুয়েল প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে ১-১ গোলে সমতায় ফেরান। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ এগিয়ে থাকলেও সময় শেষ হয়ে যাওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। ফলে উভয় দলকে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ত্যাগ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার জিতেন রামিসা ফুটবল একাদশের জুয়েল। খেলায় সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন রুস্তম আলী সৈকত ও জয়নাল আবেদীন। ৪র্থ রেফারী ছিলেন জিয়াউল হোসাইন সোনা মানি। ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন আবছার মাহমুদ এবং মোঃ রফিক। রাউন্ড ভিত্তিক উক্ত টুর্নামেন্টে ১৬টি টিম অংশ নিচ্ছে ; আগামী শনিবার রঙ্গিখালী ফুটবল একাদশ বনাম নয়াবাজার ক্রীড়া পরিষদের খেলা। ###
Teknaf Pic B 4 11 12 20 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর