‘আমরা কক্সবাজারবাসী’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্রেস বিজ্ঞপ্তি : হোস্ট কমিউনিটির জন্য বরাদ্ধ করা অর্থ সঠিক ভাবে খরচ হচ্ছেনা। রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক এনজিও থেকে স্থানীয় জনগোষ্টির জন্য বরাদ্ধকৃত প্রায় ২০ হাজার কোটি টাকার বেশির ভাগই অপচয় হচ্ছে আর কিছু সরকারি কর্মকর্তার অফিস ভবন সজ্জিত হচ্ছে এতে চরম ভাবে ক্ষতিগ্রস্থ কক্সবাজারের স্থানীয় মানুষের কোন উপকার হচ্ছেনা। তাই হোস্ট কমিউনিটির জন্য বরাদ্ধ করা টাকার সঠিক হিস্যা দাবী করছি এবং সেটা কোথাই কিভাবে খরচ হচ্ছে সেটাও জনগন দেখতে চায়।
আমরা কক্সবাজারবাসীর ব্যান্যারে ২২ জানুয়ারী কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন সমাবেশ থেকে বক্তারা এসব কথা বলেন।

এ সময় কক্সবাজারের স্থানীয় নাগরিকরা বলেন, রোহিঙ্গাদের কারনে কক্সবাজারের মানুষ এখন মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। নিত্যপন্য সহ সব ধরনের খাদ্যদ্রব্যের দাম বেড়েছে ৩ গুন। শ্রমিকরা কর্ম হারিয়েছে সাগরে মাছের আকাল দেখা দিয়েছে। লেখাপড়ার ক্ষতি হচ্ছে পরিবেশ বিপন্ন হচ্ছে সব মিলিয়ে চরম ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে উখিয়া টেকনাফ সহ জেলা সর্বস্থরের মানুষ। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী এনজিওদের বাজেট থেকে ২৫% খরচের বাধ্যতা মূলক হলেও সেটা নিয়ে চরম তালবাহানা করা হচ্ছে। কিছু সরকারি কর্মকর্তাদের অফিস ভবন সজ্জিত করে এবং কিছু লোকদেখানো মিটিং সমাবেশ করে সেই টাকার বেশির ভাগ লোটপাট করা হচ্ছে তাই আমাদের দাবী হোস্ট কমিউনিটির প্রায় ২০ হাজার কোটি টাকা দিয়ে রাস্তাঘাট ব্রীজ মেরামত করার দাবী জানান। এবং সব বাজেট উন্মোক্ত করার ও দাবী জানান। বক্তারা আগামী একমাসের মধ্যে কক্সবাজারের প্রধান সমস্যা সড়ক সংস্কার সহ কক্সবাজারের সার্বিক উন্নয়নে দৃশ্যমান কাজের দাবী জানান।

এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, আমরা কক্সবাজারবাসীর সমন্বয়ক কলিম উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্টিত সভা সঞ্চালন করেন সমন্বয়ক নাজিম উদ্দিন।
এতে আরো বক্তব্য রাখেন, কামাল উদ্দিন রহমান পেয়ারো কামাল উদ্দিন, খেলাঘর সভাপতি আবুল কাশেম বাবু, নারী নেত্রী ফাতেমা আকতার লিপি, কামাল উদ্দিন রহমান পিয়ারু, সাংবাদিক নেতা আনছার হোসেন, সাংবাদিক মহসিন শেখ, সাংবাদিক মাহাবুবুর রহমান, সাংবাদিক ইমাম খায়ের, এস এম বাবর, কল্লোল দে, ইসমাঈল সাজ্জাদ, স্বপন কান্তি দে, এম জসিম উদ্দিন, হেলাল উদ্দিন, ফরিদুল আলম, আমানুল হক বাবুল প্রমুখ।