টেকনাফ টুডে ডেস্ক : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডের শেষ দিনেে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে প্রধান আসামী বরখাস্ত এএসআই নন্দদুলাল আলীকে আদালতে তোলা হয়েছে।
৩১ আগস্ট সকালে জবানবন্দি দিতে পুলিশের দায়ের করামামলার আইও নন্দ দুলাল রক্ষিতকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে আনা হয়। এরপর সে বিচারকের সামনে ঘটনার বর্ণনা দিতে শুরু করেন।
র্যাবের পক্ষ থেকে নন্দ দুলাল রক্ষিতকে স্বীকারোক্তি প্রদানের জন্য আদালতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
গতকাল জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামী ইন্সপেক্টর লিয়াকত আলী। তিনি আদালতকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
