আজ পোষা প্রাণী দিবস

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : যারা বিভিন্ন প্রাণী পছন্দ করেন কিংবা কিংবা পোষেন আজকের দিনটি তাদের জন্য। কারণ আজ পোষা প্রাণী দিবস। পোষা প্রাণীর তালিকায় সাধারণত বিড়াল, কুকুর, পাখি কিংবা মাছ বেশি থাকে। তবে, কেউ কেউ সাপ, কচ্ছপ বা হাতিও পুষে থাকেন।

প্রাণীকল্যাণ বিষয়ক আইনজীবী, পোষা প্রাণী ও জীবনযাপন বিশেষজ্ঞ কলিন পেজ ২০০৬ সালে পোষা প্রাণী দিবসটির প্রচলন করেন। তার উদ্দেশ্য ছিল বিভিন্ন প্রাণীদের প্রতি মানুষকে আরও যত্নশীল হতে উদ্বুব্ধ করা। খবর ইন্ডিয়া টুডের

কলিনের প্রচলন করা দিবসটি যুক্তরাষ্ট্রে উদযাপন শুরু হলেও খুব শিগগির তা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে। বর্তমানে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসারায়েল, স্পেন, গুয়াম, স্কটল্যান্ডসহ অনেক দেশে দিবসটি পালন করা হয়।