আজ কৃষক লীগের জাতীয় সম্মেলন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বাংলাদেশ কৃষক লীগের জাতীয় সম্মেলন বুধবার (৬ নভেম্বর)। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেলা ১১টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কৃষক লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা।

উল্লেখ্য, কৃষক লীগের এর আগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ১৯ জুলাই।