আ*ইস পা*চার মামলায় টেকনাফের জাদিমুরা ক্যা*ম্পের এক রো*হিঙ্গার যা*বজ্জী*বন কা*রাদন্ড

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

কক্সবাজারে ক্রিস্টালমেথ (আইস) পাচার মামলায় এক রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
বুধবার (৯ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন। মামলার রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট দীলিপ কুমার ধর।
সাজাপ্রাপ্ত রোহিঙ্গা টেকনাফের হ্নীলা জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-বি/৩ এর মৃত ইব্রাহিমের ছেলে সৈয়দুল ইসলাম।
মামলার নথির বরাতে অ্যাডভোকেট দীলিপ কুমার ধর বলেন, ২০২২ সালের ১৯ মে রাতে টেকনাফ জোড়া বিএসপি খাল থেকে মাদকের বড় চালান পাচারের খবরে ২ বিজিবির একটি টিম অভিযানে যায়। এক পর্যায়ে কেওড়া বাগান থেকে আসা সন্দেহজনক একজনকে বিজিবি আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। আটকের দেহ তল্লাশি করে গামছা মোড়ানো ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শুনানি শেষে তাকে এ শাস্তি দেয়া হয়।