সামী জাবেদ, টেকনাফ :
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সেন্টমার্টিন যাচ্ছেন আজ। নবনির্মিত সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করতে আইজিপির এ সফর বলে জানা গেছে।
তিনি ৫ ফেব্রুয়ারী বুধবার দুপুরে সেন্টমার্টিন পৌঁছবেন। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জানতে চাইলে টেকনাফ থানার পরিদর্শক তদন্ত এবিএমএস দোহা জানান, আইজিপি স্যারের আগমন নিয়ে আমরা এখন খুবই ব্যস্ত সময় পার করছি। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক(বিপিএম) কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম)সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ এসময় সাথে থাকবেন।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, দ্বীপবাসীর পক্ষ থেকে আইজিপি স্যারকে ফুলেল সম্বর্ধনা দেওয়া হবে।
জানা গেছে সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ সম্মতভাবে পুলিশ ফাঁড়ী ও পুলিশ অফিসার্স মেস ভবন দুটি তৈরী করা হয়েছে।
