অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপিত হচ্ছে সেই ভাস্কর্য

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

: সুপ্রিম কোর্টের মূল ফটক থেকে সরিয়ে নেয়া গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হচ্ছে।

ভাস্কর্যটির স্থপতি মৃনাল হক শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণ করা হয়।

প্রতিবাদে শুক্রবার বাম ছাত্র সংগঠনসহ কয়েকটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্ট মাজারের সামনে অবস্থান নেয়।

একই দিন কয়েকটি ইসলামী দলও সরকারকে ধন্যবাদ জানিয়ে বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে।