আনোয়ার হাসান চৌধুরী :
তীব্র প্রতিদ্বন্ধিতা করেও জিততে পারেনি উখিয়া উপজেলা। চকরিয়া উপজেলার কাছে হেরেছে ৪-১ গোলে।
অসাধারণ ম্যাচটা সম্পন্ন হয়েছে ৩১ মে বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ২য় ম্যাচ ছিলো এটি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে উখিয়ার সাহেদ’কে ম্যাচ সেরার ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শাহিনুল হক মার্শাল ও আয়োজক কমিটির সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক একেএম রাশেদ হোসাইন নান্নু।
খেলা পরিচালনা করেন ছৈয়দ করিম, আহমেদ কবির ও শাহাদাত করিম ও ওমর ফারুক মাসুম।
দুদলে যারা খেলেছেন উখিয়া উপজেলা ফুটবল দলঃ আব্বু, পিকু বড়ুয়া, মিটুন বড়ুয়া, ইসহাক, হেলাল উদ্দিন, আকিব, দেলোয়ার, সাগর, নয়ন বড়ুয়া, সেরু, সাহেদ, সাইফুল, রাসেল, রাহুল, আকাশ ও আমান।
চকরিয়া উপজেলা ফুটবল দলঃ বিজয়, মামুন, জিয়া উদ্দিন, বেনজী, মিনহাজ, ওবাইদুল্লাহ, রাফু, আরফাত, চুকু, আবছার, আরিফ, আইকে, আইয়ুব আলী, আব্বাস, রফিক ও সালাহ উদ্দিন প্রমুখ।
