এম.জিয়াবুল হক,চকরিয়া : বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক সাংসদ আলহাজ সাফিয়া খাতুন বলেছেন, শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে নারী, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে নারীরা ক্ষমতার উৎস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নি”েছ। বাংলাদেশ আজ এশিয়ান টাইগারে পরিণত হয়েছে। যেখানে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা আছে।
গতকাল শুক্রবার বিকালে চকরিয়া সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটি আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে সাফিয়া খাতুন এসব কথা বলেন। সাবেক নারী সাংসদ সাফিয়া খাতুন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে তৃতীয় সৎ নেতা নির্বাচিত হয়েছেন। যেটি সারা বাংলাদেশের মানুষের পাশাপাশি নারীরা সবচেয়ে বেশি সম্মানিত হয়েছেন। কারণ তিনিও একজন নারী। এটি নারীদের জন্য গর্বের ও অনুপ্রেরণার বিষয়। ২০১৮ সালের নির্বাচনে নারী ভোটাররা মুখ্য ভূমিকা পালন করবে। আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের বিজয় নিশ্চিতে এখন থেকে এক হয়ে নেতাকর্মীদেরকে কাজ করতে হবে। দলের মধ্যে ভেদাভেদ রাখা যাবে না।
চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন জয়নালের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট আমজাদ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য লায়ন কমরুদ্দিন আহমদ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ড.আশরাফুল ইসলাম সজিব, সদস্য এটিম জিয়া উদ্দিন চৌধুরী, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় সহ সভানেত্রী আজিজা খানম কেয়া, যুগ্ম সম্পাদক শিরীন রোকসানা, সাংগঠনিক সম্পাদক দিলর“বা জামান শেলি,সদস্য কণা জব্বার, মালিহা জামান, রংপুর জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভিন আক্তার, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহির“ল ইসলাম, মো. শহিদুল্লাহ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল করিম সাঈদী, যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা স্বে”ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, মহিলা নেত্রী শাহানা বেগম, জান্নাতুল বকেয়া রেখা, নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিফা খাতুন রুবি, চকরিয়া পৌর কৃষক লীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, ছাত্রলীগের নেতা আবু ইউছুফ জয়, সাদ্দাম হোসেন মিটু, রাজু দাশ প্রমুখ।
