অসহায় ও দুস্থদের পাশে রামু ১০ পদাতিক ডিভিশন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : স্থানীয় অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রামু সেনানিবাস। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কক্সবাজার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রামু সেনানিবাস এর বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৬০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা , প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সহ চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন। জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, বিএসপি, এনডিইউ, পিএসসি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের দিক-নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিদ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।
5 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সেনাবাহিনীর এধরনের জনসেবামূলক কার্যক্রম দুঃস্থ ও অসহায় মানুষদের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা রাখছে।