অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের উচ্ছেদ অভিযান : ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা আদায়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : ১৯ ফেব্রুয়ারী ২০১৯ খ্রি: সকাল ১০ থেকে দুপুর ৩ টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় শহরের মোহাজেরপাড়া এবং গোলদিঘীর পাড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মোহাজেরপাড়া এলাকায় ১) সীমা পাল, স্বামী- মৃত অরূপ বিশ্বাস ২) দীপ্তি দাশ, স্বামী- মিল্টন বিশ্বাস ইমারত নির্মাণ আইন, ১৯৫২ অমান্য করে অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ভবনের ২য় তলার কলাম ভেঙ্গে দেয়াসহ উক্ত আইনের ১২(১) ধারা মোতাবেক ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে গোলদিঘীর উত্তরপাড় এলাকায় বুলু বিকাশ দাশ, পিতা- মৃত জীবন হরি দাশ, অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে নিচতলার পার্কিং স্পেসে দোকান নির্মাণ করায় ও সেটব্যাক ঠিক না রাখায় এবং গোলদিঘীর পূর্বপাড় এলাকায় হরিসাধন পাল, পিতা- মৃত ঈশ্বর চন্দ্র পাল অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে নিচতলার পার্কিং স্পেসে রুম নির্মাণ করায় দুইজনকেই ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে ফেলা হয়।