হুমায়ূন রশিদ : সাগর কন্যা সেন্টমার্টিনের সাবেক মেম্বার রশিদ আহমদের পুত্র ইয়াবা বিক্রির সময় কোস্টগার্ড সদস্যদের হাতে আটক হয়েছে। আটক ইয়াবা চোরাকারবারীকে থানায় সোর্পদ করা হয়েছে।
জানাযায়, ১৪ সেপ্টেম্বর রাতের প্রথম প্রহরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব অঞ্চলের টেকনাফ সেন্টমার্টিন সিজি ষ্টেশনের একটি দল ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমপাড়াস্থ আবাসিক হোটেল অবকাশের পাশর্^বর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২শ পিস ইয়াবা বড়িসহ সাবেক ইউপি মেম্বার রশিদ আহমদের পুত্র তালিকাভূক্ত মাদক চোরাকারবারী মোঃ হেলাল (২৬) কে আটক করে। আটক যুবককে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
