ডেস্ক নিউজ :
অবশেষে খুলে দেয়া হয়েছে আলোচিত মেরিনড্রাইভ লাগোয়া কলাতলী সড়ক।বুধবার সকালে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ সড়কটি খুলে দেন। আর খুলে দেয়া অংশ দিয়ে আপাতত সিএনজি, টমটম, মোটর সাইকেল, প্রাইভেট কার এবং মাইক্রোবাসসহ ছোট গাড়িগুলো চলাচল করতে পারবে।
বিশেষ করে ঈদ পরবর্তী মৌসুমে কক্সবাজার ভ্রমণে আসা দেশি-বিদেশী পর্যটক এবং রোহিংগা ক্যাম্পে সেবাদানকারী ইউএন এজেন্সী, জিও-এনজিওর গাড়িসহ গুরুত্বপূর্ণ সব গাড়ি চলাচলের সুবিধা মাথায় রেখে দ্রুত সড়কটি খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
এদিকে দীর্ঘদিন মেরামতের জন্য কলাতলী সংযোগ সড়কটি বন্ধ করে দেওয়ার ফলে অবর্ননীয় দুর্ভোগের মাঝে যাত্রীরা সমুদ্র পথে জোয়ার ভাটার উপর নির্ভর করে যাতাযাত করে আসছিল।
