টেকনাফ টুডে ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে শক্ত গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপের জেমি ডের দলের তিন প্রতিপক্ষ সৌদি আরব, কুয়েত ও উজবেকিস্তান। সৌদি আরব এ প্রতিযোগিতার ২০১৩ ও ২০২০ সালের রানার্সআপ।
বাছাইয়ের খেলাগুলো হবে ২৩ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। ‘ডি’ গ্রুপের ম্যাচগুলোর ভেন্যু কুয়েত।
২০২২ সালের ১ জুনে উজবেকিস্তানে মূল আসর শুরু হয়ে ১৯ জুন শেষ হওয়ার কথা রয়েছে। স্বাগতিক হিসেবে উজবেকিস্তান সরাসরি খেলবে। বাকি ১৫ টিকেটের জন্য বাছাইয়ে লড়বে ৪২দল।
৪২ দল দুই অঞ্চলে ভাগ হয়ে বাছাইয়ে খেলবে মোট ১১টি গ্রুপে। ১১ গ্রুপের সেরা ও চার সেরা রানার্সআপ উঠবে মূল পর্বে। বাছাইয়ে ওয়েস্ট জোনের ছয় গ্রুপে খেলবে ২৩ দল। ইস্ট জোনের পাঁচ গ্রুপের মোট দল ১৯টি।
