টেকনাফ টুডে ডেস্ক :
ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে তিনি হেলিকপ্টারে করে তিনি বালুখালীতে পৌঁছেন। এরপর পুড়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ক্ষতিগ্রস্থ ক্যাম্প পরিদর্শন শেষে র্যাব-১৫ এর উদ্দোগে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের মাঝে বস্ত্র বিতরণ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন, আপনারা অনেকে স্বজন হারিয়েছেন অনেকের সর্বস্ব পুড়ে গেছে। আমরা আপনাদের সমবেদনা জানাতে এখানে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের আশ্রয় দিয়েছেন তিনি আপনাদের পাশে আছেন। আপনাদের পূবের অবস্থায় ফিরে যেতে সরকার সবকিছু করছে।
আলহাজ্ব সাইমুম সরোয়ার কমল এমপি,সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, জননিরাপত্তা বিভাগ,স্বরাষ্ট্রমন্ত্রণালয়, র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
সোমবার (২২) মার্চ বিকাল ৪টার দিকে উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডেরর সূত্রপাত হয়। এতে নিঃস্ব হয়েছে প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা।
অগ্নিকাণ্ডে ১১ জনের প্রাণহানির খবর প্রাথমিকভাবে পাওয়া গিয়েছে।
কি কারণে এমন দুর্ঘটা ঘটলো- তা তদন্তে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে প্রধান করে ৮সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
