অক্সফ্যামের নবায়নযোগ্য শক্তি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুটেক্স

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : অক্সফ্যামের ২য় জাতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় নবায়নযোগ্য শক্তি বিতর্ক প্রতিযোগিতা শিরোপা জিতেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স। বিজিত দল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। ১১ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় ঢাকার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী অক্সফ্যামের ২য় জাতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় নবায়নযোগ্য শক্তি প্রতিযোগিতার সমাপনী দিনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এর আগে ১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার ‘নবায়নযোগ্য জ্বালানি, শিল্পায়নের আগামী’; স্লোগানকে সামনে রেখে তৈরি পোশাক (আরএমজি) খাতে কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে শ্রমিকের মানবাধিকার ও সমতা নিশ্চিত করা এবং জাতীয়ভাবে জীবাশ্ম-জ্বালানিভিত্তিক শক্তিতে বিনিয়োগ হ্রাসের দাবি নিয়ে ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শুরু হয় দুদিনব্যাপী ‘২য় জাতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় নবায়নযোগ্য শক্তি বিতর্ক প্রতিযোগিতা’। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় সারাদেশের মোট ২৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে সৈয়দা রিজওয়ানা হাসান ছাড়াও উপস্থিত ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রোকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন, অক্সফ্যাম ইন বাংলাদেশের অপারেশন ডিরেক্টর শান্তনু দাম, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনিসুর রহমান (রিটায়ার্ড) এবং ডিবেট ফর হিম্যানিটি এর চেয়ারপার্সন এড. শফিকুর রহমান।