৭০ হাজার পিস ইয়াবাসহ কাঞ্জরপাড়ার চার কারবারী কক্সবাজার ডিবি পুলিশের হাতে ধরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। শুক্রবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

ধৃতরা হচ্ছে হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মো. মেসবাহ উদ্দিন(২৭), আবুল কালামের ছেলে মিজানুর রহমান(২৩), মৃত শহর মুল্লুকের ছেলে মো. ইমান হোসেন(২৫), নয়াপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মোঃ মোস্তাফা কামাল(২৪)।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এস এম মিজানুর রহমান, এসআই (নিরস্ত্র) রাজীব কুমার সূত্রধর, এএসআই (নিঃ) মোঃ সাজিদুল ইসলাম, মোঃ খালেদ, মিরাজ হোসেন, নিপ্পন বড়ুয়া, এমরান হোসেন সহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার রাত থেকে অভিযানের একপর্যায়ে শুক্রবার সকালে কাঞ্জরপাড়া এলাকায় স্ব-স্ব বাড়ি থেকে তাদেরকে আটক করে।

কক্সবাজার ডিবি পুলিশের পরিদর্শক শেখ আশরাফুজ্জামান শুক্রবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইয়াবাসহ ধৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে কাঞ্জর পাড়ার নুরুল ইসলামের ছেলে শাহাবুদ্দীন(২৫), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোঃ আলী(৩৬), মোঃ নুর (৩২)সহ ৬ জনকে পলাতক আসামী করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।