হুমায়ূন রশিদ : হ্নীলা ব্যবসায়ী সমিতির সভাপতি অসুস্থ হয়ে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী ও কর্মচারী সংগঠন।
জানা যায়, গত পক্ষকাল ধরে উপজেলার হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও পশ্চিম সিকদার পাড়ার মৃত মোখলেসুর রহমানের পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৪৫) হার্ট, কোলেস্টেরল ও লিভার জনিত রোগে অসুস্থ হয়ে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দ্রæত উন্নত চিকিৎসার জন্য ভারতে একটি স্বনামধন্য হাসপাতালে রেফার করা হয়েছে। এই ব্যবসায়ী নেতার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সকল সদস্য, হ্নীলায় কর্মরত সাংবাদিক ও হ্নীলা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের পক্ষ থেকে বিশেষ দোয়া কামনা করে তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসুক এই প্রত্যাশা ব্যক্ত করেন।
