হ্নীলা দমদমিয়ায় ডা*কা*ত দলের সহযোগী ফোনে ডেকে নেওয়ার পর হতে এক ব্যক্তি নি*খোঁ*জ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলা দমদমিয়া এলাকার এক ব্যক্তিকে পাহাড়ি স্বশস্ত্র এক ডাকাত দলের সহযোগী ফোনে ডেকে নেওয়ার পর হতে নিখোঁজ রয়েছে। এই ঘটনার পর হতে নিখোঁজের পরিবারে অজানা আতংক বিরাজ করছে।

নিখোঁজ ব্যক্তির পরিবার জানায়, ২২মার্চ (বুধবার) সকাল ৯টারদিকে হ্নীলা দমদমিয়া এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র এবং দুই সন্তানের জনক রহমত উল্লাহ (২৭) কে জাদিমোরা জুম্মাপাড়ার মৃত সোনা আলীর পুত্র এবং পাহাড়ি স্বশস্ত্র ডাকাত দলের সহযোগী নুর মোহাম্মদ মুঠোফোনে ডেকে যায়। এরপর হতে রহমত উল্লাহ গভীর রাত পর্যন্ত নিখোঁজ থাকায় পরিবারের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

রহমত উল্লাহ নিখোঁজের বিষয়ে উক্ত ডাকাত দলের সহযোগী নুর মোহাম্মদের নিকট জানতে চাইলে কোন ধরনের সদুত্তর দিতে পারেনি। এতেই পরিবারের মধ্যে সে অপহরণের শিকার হয়েছে বলে সন্দেহ জাগে।
এর আগের দিন ছৈয়দ আহমদ (৪৫) নামে এক ব্যক্তি ভোরে পাহাড়ের ভেতরে কাজ করতে যাওয়ার সময় অপহরণের শিকার হন।

এই বিষয়ে নিখোঁজ রহমত উল্লাহর ভাই আমির আলী জানান,আমার ভাইকে পাহাড়ি স্বশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করেছে তবে এখনো মুক্তিপণ দাবী অথবা কোন বিষয়ে যোগাযোগ করেনি। আমি নিখোঁজ ভাইকে উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে গত শুক্রবার লেদা শিয়াইল্যাঘোনা সংলগ্ন ক্যাম্প ২৬ এর বøক-৯ এর বাসিন্দা ইউনুছ আহমদের পুত্র কেফায়েত উল্লাহ (২৫) অপহরণের শিকার হয়। এই অপকর্মে এনজিও সংস্থায় চাকরীজীবি নামধারী স্থানীয় কয়েকজন যুবক জড়িত রয়েছে বলে এলাকায় আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক সময়ে পুরো উপজেলার পাহাড় অধ্যুষিত জনপদ হতে অপহরণের ঘটনায় দূবৃর্ত্ত দলের সাথে স্থানীয় কতিপয় মুখোশধারী জড়িত থাকায় এই ধরনের অপতৎপরতা বন্ধ হচ্ছে না বলে সচেতন মহলের ধারণা।###