হ্নীলা উত্তর শাখা বিএনপির ৬নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির কমিটি গঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা সাংগঠনিক ওয়ার্ড বিএনপির কমিটিতে শাহীন আলমকে সভাপতি ও মোঃ দেলোয়ারকে সাধারণ সম্পাদক করে ৫সদস্যবিশিষ্ট অনুমোদন দেওয়া হয়েছে।

২০মার্চ দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হ্নীলা উত্তর শাখার আহবায়ক আলী আহমদ মেম্বার ও সদস্য সচিব রফিকুল আলম চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জননেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে স্বৈরাচারী হাসিনা সরকার বিরোধী আন্দোলন জোরদার এবং দলকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে হ্নীলা ৬নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলম শাহীন, সহসভাপতি মোঃ হাকিম, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার, যুগ্নসম্পাদক আলা উদ্দিন হোসেন এবং শাহজালালকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ আরো জানান, নবগঠিত এই কমিটি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ৬নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিবেন। ###